Dhaka ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেন বন্যার্তদের ১.৮৫ মিলিয়ন ডলার সহায়তা করছে

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪২ Time View

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে সুইডেন।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৮ মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। সুইডেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারের (এএএইচ) মাধ্যমে ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) সহায়তা দিয়েছে। এছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজারে এক লাখ ৩০ হাজারেরও বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুইডিশ তহবিল বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপিকে বন্যার কয়েক দিনের মধ্যে তার জরুরি সহায়তা চালু করার অনুমতি দিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সুইডেন বন্যার্তদের ১.৮৫ মিলিয়ন ডলার সহায়তা করছে

Update Time : ০৯:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪