সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কড়া নিরাপত্তায় জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়।  বুধবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৩৭০ ধারার অবলুপ্তির পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তিনটি দফায় ভোটগ্রহণ হবে ১ অক্টোবর পর্যন্ত, ৮ অক্টোবর ফল ঘোষণা করা হবে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়। গতকাল বুধবার দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোটগ্রহণ হয় এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে। সকাল থেকেই মানুষদের ভোট দিতে আসতে। আসনগুলো হলো কাঙ্গন (এসটি), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বিয়ারওয়াহ, খানসাহেব, চর-ই-শরীফ, চাদুরা, গুলাবগড়, রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট – সুন্দরবানি, নওশেরা, রাজৌরি (এসটি), বুধল (এসটি), থান্নামান্ডি (এসটি), সুরনকোট (এসটি), পুঞ্চ হাভেলি এবং মেনধার (এসটি)। ২৫ লক্ষেরও বেশি সংখ্যক ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ২৩৯ জন প্রার্থীর। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিনের ভোটে আলাদা করে নজর থাকে হেভিওয়েট প্রার্থীদের দিকে। তাদের মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের এই নেতা এবার লড়ছেন দুটি কেন্দ্র থেকে। তিনি ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো আরো কয়েকজন নেতার দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপর থেকেই এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। অবশেষে সেখানে বিধানসভা নির্বাচন। যা নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফ‚র্ত প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।


এই বিভাগের আরো খবর