Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে ইংল্যান্ড ফুটবলের অনাপত্তিপত্র

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৪ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন পূরণে এগিয়ে গেলেন আরেক ধাপ। বাংলাদেশের ন্যাশনাল আইডি, পাসপোর্ট তৈরি পর অনাপত্তিপত্র চেয়ে বাফুফে আবেদন করেছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে। এফএ বাফুফেকে সেই অনাপত্তিপত্র দিয়েছে। মঙ্গলবার সেটা নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ইমরান হোসেন তুষার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা হামজার বিষয়ে ছাড়পত্র পেয়েছি। মানে এনওসি। এখন ফিফার কাছে পাঠিয়েছি। আশা করছি এক মাসের মধ্যে হামজার বিষয়ে সব কিছু পরিষ্কার হবে। কোনও সমস্যা না থাকলে হামজা শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে।’ পরের ও শেষ ধাপ ফিফার অনুমতি। এর জন্য বাফুফে এরই মধ্যে ফিফার কাছে চিঠি লিখেছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই লাল-সবুজ জার্সিত খেলতে পারবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলে খেলোয়াড় অন্য কোনও দেশের হয়ে খেলতে চাইলে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এ বছর ম্যাচ খেলার সুযোগ আছে নভেম্বর উইন্ডোতে। বাফুফে আশা করছে, ১১ থেকে ১৯ নভেম্বর যে উইন্ডো আছে তাতে হামজা চৌধুরীকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলাতে পারবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

হামজার বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে ইংল্যান্ড ফুটবলের অনাপত্তিপত্র

Update Time : ০১:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪