সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েল হিজবুল্লাহ থেকে লেবাননের নাগরিকদের সরে যেতে বলেছে

প্রতিনিধি: / ২৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো থেকে সাধারণ লেবাননবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানপন্থি সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে আরও ‘ব্যাপক ও সুনির্দিষ্ট’ হামলা চালানোর জন্য সোমবার ইসরায়েলি বাহিনী এ হুঁশিয়ারি দিয়েছে। খবর এএফপির। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গতকাল সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বিরল ঘটনা হিসেবে লেবাননের নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘হিজবুল্লাহ তার সামরিক লক্ষ্য পূরণের জন্য যেসব গ্রামগুলোতে সক্রিয় তার আশপাশের ভবন ও এলাকাগুলো থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি। অস্ত্র জমা রাখার মতো সামরিক কাজে ওইসব স্থান ব্যবহার হলে লেবাননবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।’ ড্যানিয়েল হাগারি আরও বলেন, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পুরো লেবাননজুড়ে ছড়িয়ে থাকা এসব ‘সন্ত্রাসী’ অবস্থানে আরও ব্যাপক ও সুনির্দিষ্টভাবে হামলা চালাতে যাচ্ছে।” গতকাল সোমবার সকাল থেকেই নতুন ধারায় আক্রমণ শুরু হয়েছে বলেও জানান ইসরায়েলের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, ‘নিকট ভবিষ্যৎ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।’

 


এই বিভাগের আরো খবর