সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি হামলা,লেবাননে নিহত বেড়ে ৪৫

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু এবং সাতজন নারী রয়েছে। লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার বলছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই হামলায় এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৩৮ জন। স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, টানা তৃতীয়দিনের মতো ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে এবং কিছু নিহতের লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। বৈরুতে শুক্রবারের হামলায় দুইটি ভবন বিধ্বস্ত হয়। এতে আহতের সংখ্যাও দাঁড়িয়েছে ৬০ জনে। নিহত তিনজন শিশুর বয়স যথাক্রমে চার, ছয় এবং ১০ বছর। ধ্বংসাবশেষের নিচে এখনো নিখোঁজ ১০ জনকে উদ্ধারে খুঁজছে জরুরি পরিষেবার কর্মীরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান আরও একদিন চলতে পারে। লেবাননের পাবলিক ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী আলী হামেই আল জাজিরাকে বলেছেন, আবাসিক ভবনে বোমা হামলা যুদ্ধাপরাধ এবং ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ নিয়ে আসছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার বলেছেন, এই হামলায় হিজবুল্লাহর অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছে।


এই বিভাগের আরো খবর