সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন রাজনীতিতে ভারতীয় আমেরিকানদের প্রভাব

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : মার্কিন কংগ্রেসে বর্তমানে পাঁচজন ভারতীয় আমেরিকান আছেন। আর রাজ্য পর্যায়ে আছেন প্রায় ৪০ জন। এশীয় আমেরিকান যেকোনো গোষ্ঠীর মধ্যে ভারতীয় আমেরিকানদের ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি। এশীয় আমেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এএপিআই ডাটার কার্তিক রামকৃষ্ণান ডিডবিøউকে এসব তথ্য দিয়েছেন। কার্তিক আরো বলেছেন, কমলা হ্যারিস যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তা থেকে বোঝা যায়, ভারতীয় আমেরিকানরা মার্কিন রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠছেন। রামকৃষ্ণান বলেন, ভারতীয় আমেরিকানরা অন্যান্যের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পদশালী হওয়ায় তাদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তাদের জন্য তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ পাওয়া সহজ হয়। ভারতীয় আমেরিকানদের কেউ কেউ এখন নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি। তার মতে, ‘তারা তাদের বন্ধুদের কাছ থেকে, তাদের সামাজিক নেটওয়ার্কের কাছ থেকে রাজনৈতিক অনুদান পাচ্ছেন।’ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় রাজনীতির অধ্যাপক ইরফান নুরুদ্দিন ডিডবিøউকে বলেন, ভারতীয় আমেরিকানদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেন বলে গবেষণায় দেখা গেছে। তবে রিপাবলিকানদের মধ্যে এমন আলোচনা আছে যে ভারতীয় আমেরিকানরা নীতি নয়, নামের কারণে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে থাকেন। মিশিগানের একজন রিপাবলিকান ন্যাশনাল কমিটিওমেন হিমা কোলানাজিরেড্ডি (ভারতে জন্মগ্রহণ করেছেন) বলেন, ‘তারা (ভারতীয় আমেরিকান) ডেমোক্র্যাটদের ভোট দেন কারণ ভারতে ডেমোক্রেসি আছে।’ তিনি আরো বলেন, ‘তারা যখন এখানে আছেন, দেখেন ডেমোক্রেটিক পার্টি, তারা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে ডেমোক্রেসিকে মেলান। তারা মনে করেন, বোধ হয় এটাই সেই পার্টি যাদের ভোট দেওয়া উচিত।’


এই বিভাগের আরো খবর