সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীকে নিয়ে ‘কটূক্তি’, এবার চিকিৎসককে হত্যা করল পুলিশ

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এবার একজন চিকিৎসককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের দুইটি হত্যাকান্ডের ঘটনা ঘটলো। খবর, এপি ও ভয়েস অব আমেরিকার। প্রতিবেদনে বলা হয়েছে, শাহ নওয়াজ নামে মুসলিম ওই চিকিৎসক সিন্ধু প্রদেশে তার জন্মস্থান অমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট শেয়ারের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অপমান করেছেন বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে ওই চিকিৎসক এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং ওই অ্যাকাউন্ট তার নয় বলেও জানান। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং শহরজুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়। নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো অভিযোগ করেন, নওয়াজ এবং আরেকজন ‘সশস্ত্র ব্যক্তি’ গ্রেপ্তার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন। চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পাল্টাপাল্টি গোলাগুলি বিনিময়ে নওয়াজ মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় আলেমরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন এবং নওয়াজকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করছেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ধর্ম অবমাননার জেরে থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।


এই বিভাগের আরো খবর