সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রে

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা কর্তৃপক্ষ। ইসরায়েলি সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার ব্যক্তি একজন ইসরায়েলি ব্যবসায়ী। তার সঙ্গে তুরস্কের সংযোগ রয়েছে। ওই ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ইরানে কমপক্ষে দুটি বৈঠকে অংশ নিয়েছিলেন। শিন বেট এবং ইসরায়েলি পুলিশের যৌথ বিবৃতি অনুসারে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে গত মাসে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত সপ্তাহে শিন বেট জানিয়েছিল, তারা ইসরায়েলের সাবেক একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাকে হত্যার জন্য ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর একটি ষড়যন্ত্র ফাঁস করেছে। পরে জানানো হয়, ওই কর্মকর্তা হলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। শিন বেট বলেছেন, তাদের সা¤প্রতিক গ্রেপ্তারির ঘটনা দেখিয়ে দিয়েছে, ইরান গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী মিশন চালানোর জন্য ইসরায়েলিদের নিয়োগের চেষ্টা করছে। এদের মধ্যে এমন লোকও রয়েছে, যাদের অপরাধমূলক অতীত রয়েছে। গ্রেফতার ইসরায়েলি নাগরিকের পরিচয় প্রকাশ করেনি শিন বেট। গোয়েন্দা সংস্থাটির দাবি, ওই ব্যক্তি চলতি বছরের এপ্রিলে ইরানে বসবাসরত একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে ‘ব্যবসায়িক উদ্দেশ্যে’ দেখা করতে রাজি হয়েছিলেন। তবে প্রতিনিধিরা জানান, ওই ব্যবসায়ী ইরান থেকে বেরোতে পারবেন না। তখন ইসরায়েলি নাগরিক অবৈধভাবে তুরস্ক থেকে ইরানে যান এবং সেখানে ওই ব্যবসায়ীসহ অন্যান্যের সঙ্গে দেখা করেন। সেই লোকগুলোর মধ্যে একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তাও ছিলেন। শিন বেটের বিবৃতিতে বলা হয়েছে, ইরানিরা প্রস্তাব করেছিলেন যে, ওই ব্যক্তি ইরানের জন্য বিভিন্ন কাজ করে দেবেন; যেমন- ইসরায়েলে অর্থ বা বন্দুক স্থানান্তর করা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা বা ইরানের পক্ষে কাজ করতে রাজি হওয়া অন্য ইসরায়েলি নাগরিক, যারা মিশন সম্পাদন করেননি, তাদের হুমকি দেওয়া। বিবৃতিতে বলা হয়েছে, এরপর ওই ব্যক্তি ইসরায়েলে ফিরে গেলেও আগস্টে দ্বিতীয়বার ইরানে যান। সেবার একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করেছিলেন তিনি। দ্বিতীয় সফরে ইরানি কর্মকর্তারা তাকে ইরানের পক্ষে ‘সন্ত্রাসী হামলা’ চালাতে বলেছিলেন এবং নেতানিয়াহু, গ্যালান্ট বা শিন বেট প্রধান রনেন বারকে হত্যার পাশাপাশি অন্যান্য অভিযানের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এসব কাজের জন্য ওই ইসরায়েলি নাগরিক ১০ লাখ মার্কিন ডলার দাবি করেছিলেন। কিন্তু ইরানি কর্মকর্তারা তাতে রাজি হননি। তবে বৈঠকে যোগদানের জন্য তাকে পাঁচ হাজার ইউরো (৫ হাজার ৫৭০ ডলার) প্রদান করবেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আশ্বাস দেন ইরানি কর্তরা। সূত্র: রয়টার্স

 

 


এই বিভাগের আরো খবর