সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে ট্রেন দুর্ঘটনা

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ভারতের উত্তর প্রদেশের মথুরায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি পণ্যবাহী ট্রেন। এতে ট্রেনটির ২০টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গত বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইন থেকে ছিটকে পড়ায় বন্ধ হয়ে গেছে তিনটি আপ-ডাউন ট্রাক। এর জেরে বহু ট্রেন বিলম্বে চলছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত বুধবার রাত ১১টার দিকে আগ্রা থেকে দিল্লিগামী রুটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। পথিমধ্যে মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। এতে কমপক্ষে ২০টি ওয়াগন লাইনচ্যুত হয়। অবশ্য দুর্ঘটনার জেরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটিতে কয়লা থাকায় তা ট্র্যাকের ওপরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ট্রেনের কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে গেছে। এর জেরে আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন বিলম্বে চলছে। চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন যাত্রীরা। এর আগে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেল কর্মকর্তারা। পরে রাত থেকেই লাইন মেরামতের কাজ শুরু করা হয়।


এই বিভাগের আরো খবর