Dhaka ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরেই ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৭ Time View

চলতি ২০২৪-২৫ অর্থবছরেই বাংলাদেশকে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বৃহস্পতিবরা সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এ কথা জানান। বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে সন্তুষ্ট বিশ্বব্যাংক। এই দাতা সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী। বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠনসহ জ¦ালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সহায়তা হিসেবে ঋণ দেবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এছাড়াও বাংলাদেশে সা¤প্রতিক বন্যার ক্ষতি নিরূপণ করে, সেখানেও আর্থিক সহায়তা করবে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের সঙ্গে কাজ করবেন তারা। পরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার জানান, আগামী জুনের মধ্যে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক; যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা, জ¦ালানি ও বিদ্যুৎ খাতসহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক খাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জন্য তাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

চলতি অর্থবছরেই ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

Update Time : ০১:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪