সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কমলা গাজায় ইসরায়েলের দখলদারত্ব চান না

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : গাজায় যুদ্ধ বন্ধের আহŸান জানিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এমনকি, যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনের ওই অবরুদ্ধ উপত্যকায় ফের ইসরায়েলের দখলদারত্ব চালানো উচিত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব  জার্নালিস্টসের (এনএবিজে) সঙ্গে আলোচনায় এসব কথা বলেন কমলা। আলোচনায় কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, যাতে ইরান সেখানে প্রভাব বিস্তারের কোনো সুযোগ না পায়। একই দিন আফ্রিকান-আমেরিকান সাংবাদিক, শিক্ষার্থী ও সংবাদমাধ্যম পেশাজীবীদের সংগঠন এনএবিজের তিন সাংবাদিক গাজা যুদ্ধের বিষয়ে কামালাকে প্রশ্ন করেন। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা খুব ভালো করে জানি, এই অঞ্চলের সবার সর্বোত্তম স্বার্থের জন্য যুদ্ধ বন্ধ হওয়া চুক্তি হওয়া দরকার। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ মানুষ নিহত হন। এই হামলার প্রতিবাদে গাজায় প্রায় এক বছর ধরে হামলা চালাচ্ছে দখলদার দেশটি। এতে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে।


এই বিভাগের আরো খবর