Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামিকাল প্রথম টেস্টে ভারতের মুখোমুখি টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪০ Time View

ভারতের বিপক্ষে আগামিকাল  থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময়ে সকাল ১০টায়। শক্তি এবং পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শক্তি যোগাবে টাইগারদের। শান্তদের নিয়ে সাবধানী ক্রিকেট খেলতে চান রোহিত শর্মাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সফরটা ঐতিহাসিক। কেননা নানা ইস্যু নিয়ে উত্তাল দুই দেশের সম্পর্ক। এরমধ্যে টাইগারদের ভারত সফর অনেকটাই উত্তেজনায় ঠাসা। বাংলাদেশের সামপ্রতিক পারফর্ম নিয়ে অনেকটাই চিন্তিত স্বাগতিক ভারত। বিশেষ করে পেস আক্রমণ নিয়ে হোম ওয়ার্ক করতে হয়েছে গৌতম গাম্ভিরের দলকে। অধিনায়ক রোহিত শর্মাও বাড়তি চিন্তা করছেন নাহীদ রানার পেস অ্যাটাক নিয়ে। ব্যাটিং লাইনআপটাও শক্তিশালি টাইগারদের। যদিও ভারতের মত বিশ্ব তারকা নেই লাল সবুজদের। তবুও যেন পিছিয়ে থাকতে নারাজ হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় চেন্নাইয়েও কাজে লাগবে। রাওয়ালপিন্ডির স্মৃতি চেন্নাইতেও ফিরিয়ে আনতে চান হাথুরু। পরিসংখ্যানে অবশ্য কোন সফলতা নেই টাইগারদের। ভারতের সাথে মুখোমুখি ১৩ দেখায় কোন জয় নেই বাংলাদেশের। ১১ পরাজয়ের বিপরীতে ড্র দুই ম্যাচে। তবে এসব পরিসংখ্যানের দিকে না তাকিয়ে খেলার দিকেই মনোযোগ লাল সবুজদের।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

আগামিকাল প্রথম টেস্টে ভারতের মুখোমুখি টাইগাররা

Update Time : ০১:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪