সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়া আবার সেনা সংখ্যা বাড়াবে

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশর সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর আদেশ দিয়েছেন। স্থানীয় সময় গত সোমবার তিনি সেনা সংখ্যা আরো এক লাখ ৮০ হাজার বাড়িয়ে মোট ৫ লাখ সক্রিয় সেনা রাখার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের ডিক্রি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ডিক্রিতে ১ ডিসেম্বর এই আদেশ কার্যকর হবে। সেখানে ১৫ লাখ সক্রিয় সেনাসহ রুশ সামরিক কর্মীদের সামগ্রিক সংখ্যা প্রায় ২৪ লাখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সরকারকে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত পুতিন দুইবার সেনা সংখ্যা বৃদ্ধির আদেশ দিয়েছেন। প্রথমবার ১ লাখ ৩৭ হাজার ও দ্বিতীয়বার ১ লাখ ৭০ হাজার। এদিকে সামরিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বরাতে রয়টার্স জানায়, সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে সক্রিয় সেনাবাহিনীর দিক থেকে চীনের পরই থাকবে রাশিয়া। একইসঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে দেশটির। এ বিষয়ে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি ও আমাদের সাবেক বিদেশি অংশীদারদের আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এখন নতুন কাঠামো ও সামরিক ইউনিট গঠন করা দরকার।’ এদিকে বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান কারনিজি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশেষজ্ঞ দারা ম্যাসিকট প্রশ্ন রেখেছেন, বাড়তি সেনা নিয়োগের ব্যয় বহন করার জন্য মস্কো তৈরি কিনা। সূত্র : রয়টার্স, আলজাজিরা


এই বিভাগের আরো খবর