Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ধারাভাষ্য দিতে চেন্নাইয়ের পথে

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৪ Time View

ধারাভাষ্য করার ইচ্ছা নানা সময়ে জানাতে দেখা গেছে তামিম ইকবালকে। এর মাঝে বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। এবার তামিম গেলেন দেশের বাইরে, আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। সকালে চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক এই অধিনায়ক। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে এখন নাজমুল হোসেন শান্তর দল। দুই টেস্টের সিরিজ শেষ হওয়ার পর শুরু টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর। এর আগেই গতকাল দেশ ছেড়ে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে পৌঁছেছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। ফিটনেস ইস্যুতে আপাতত মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের সাথে তামিম না থাকলেও যাবেন ভারত সফরে। আসন্ন সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগে ধারাভাষ্য করলেও এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। স¤প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের সাথে চুক্তি সেরে বসলেন প্রথম টেস্টের ভেন্যুতে। জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

তামিম ধারাভাষ্য দিতে চেন্নাইয়ের পথে

Update Time : ১২:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪