সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের পুতিনের হুমকি ন্যাটোর উদ্দেশে

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার ছাড়পত্র দিলে ন্যাটো সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে বলে রাশিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল শুক্রবার মার্কিন ও ব্রিটিশ শীর্ষ নেতারা সেই সিদ্ধান্ত নিতে পারেন। ২০২২ সালে ইউক্রেনের ওপর হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট  পুতিন পশ্চিমাবিশ্বের উদ্দেশে একাধিক হুমকি দিয়েছেন। ইউক্রেনের জন্য কোনো বিশেষ অস্ত্র বা সামরিক সহায়তার সম্ভাবনা দেখা দিলেই তিনি সরাসরি ন্যাটোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তাতে কিছুটা কাজও হয়েছে। কিছু পশ্চিমা নেতা দ্বিধা-দ্ব›দ্ব দেখিয়ে সহায়তায় বিলম্ব করেছেন অথবা অস্ত্র সরবরাহ করেও সেটির প্রয়োগের ওপর কিছু শর্ত বসিয়েছেন। এবার ইউক্রেন রাশিয়ার ভ‚খÐের গভীরে ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র চাইতে রুশ প্রেসিডেন্ট আবার তার ‘লাল সীমা’ নিয়ে তর্জনগর্জন করছেন। পুতিন গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ শহরে বলেন, ন্যাটো দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার ভ‚খন্ডের গভীরে হামলার সবুজ সংকেত দিলে রাশিয়া সেই পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধে প্রবেশ হিসেবে গণ্য করবেন। তার বক্তব্য, সে ক্ষেত্রে হুমকি অনুযায়ী রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নেবে। এদিকে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনে তাদের আলোচনায় ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। একাধিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, এই দুই দেশ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে আরো স্বাধীনতা দিতে চলেছে। তবে বাইডেন ও স্টারমার সম্ভবত সরাসরি এমন ঘোষণা করবেন না বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি চাইছেন, রাশিয়ার যেসব সামরিক ঘাঁটি থেকে ইউক্রেনের ওপর আকাশপথে হামলা চালানো হচ্ছে, তার দেশ সেগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ‘ন্যায্য’ অধিকার প্রয়োগের ছাড়পত্র পাক। আসন্ন শীতকালের আগে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর আবার হামলা শুরে করে দেওয়ায় জেলেনস্কি দ্রæত পালটাহামলা চালাতে চাইছেন। সেই সঙ্গে তিনি রাশিয়ায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অ্যাটাকাম্স নামের দূরপাল্লার আরো অস্ত্র পাঠানোর অনুরোধ করছেন। তবে ৩০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে রাশিয়া তার গøাইড বোমা নিক্ষেপ করে যে হামলা চালাচ্ছে, সেই মার্কিন ক্ষেপণাস্ত্র সেই ঘাঁটির নাগাল পাবে না বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র প্রণালি দিলেই যুদ্ধক্ষেত্রে কোনো বড় সাফল্য আশা করা যাবে না। তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন ইতোমধ্যে নিজস্ব অস্ত্র ও ড্রোন প্রয়োগ করে রাশিয়ায় হামলা চালাতে পারছে।


এই বিভাগের আরো খবর