Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা টাইগারদের সংবর্ধনা দিলেন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭২ Time View

পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজও জিতে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাস গড়া এই দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিজয়ী ক্রিকেটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’ একটি জাতিকে একত্র করার জন্য খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি এবং প্যারিস অলিম্পিকে তার সামপ্রতিক ব্যস্ততার কথাও উল্লেখ করেন, যেখানে তিনি একজন উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছিলেন। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে আসতে পেরে খেলোয়াড়রা সবাই খুশি। এটা আমাদের অনেক প্রেরণা জোগাবে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

প্রধান উপদেষ্টা টাইগারদের সংবর্ধনা দিলেন

Update Time : ১২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪