সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি মারা গেছেন

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে সমালোচিত ও দন্ডিত সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি গত বুধবার রাজধানী লিমায় নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ফুজিমোরির সন্তান কেইকো, হিরো, সাচিয়ে এবং কেনজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পিতার মৃত্যুর খবর জানান। তারা আবেগ আপ্লুত কন্ঠে আরো বলেন, ‘বাবা, তুমি আমাদের জন্য অনেক করেছ, তোমাকে ধন্যবাদ।’ তারা বলেন, ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে আমাদের পিতা আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। ফুজিমোরি ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। তাকে ২০০৯ সালে ২৫ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। ফুজিমোরোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ থাকলেও ১৯৯১ ও ১৯৯২ সালে ২৫ ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে তাঁকে এই কারাদন্ড দেয়া হয়। তখন থেকে টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর ২০১৭ সালের ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। ফুজিমোরিকে সর্বশেষ গত বৃহস্পতিবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। ওই সময় তিনি লিমার একটি ক্লিনিক থেকে বাসায় ফিরছিলেন। সিটি স্ক্যান করাতে ওই ক্লিনিকে গিয়েছিলেন ফুজিমোরি। গত বুধবার জাপানি বংশদ্ভুত ফুজিমোরির মৃত্যুর পর তার সমর্থকরা বাড়ির বাইরে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে, ‘এল চিনো মরতে পারে না! এল চিনো এখনো জীবিত!’ এদিকে পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘আমরা চাই তার সন্তান ও পরিবারের সদস্যরা জানুক আমরা শোকাহত।’


এই বিভাগের আরো খবর