Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়া আর্জেন্টিনার জয় রথ থামিয়ে দিলো

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৪ Time View

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই হারে ২৮ ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গিয়েছিল কলম্বিয়ার। দুই মাসেরও কম সময় পর সেই হারের প্রতিশোধ নিলো কলম্বিয়া। এবার ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। এই হারে ১২ ম্যাচের অপরাজেয় জয় রথ থেমে গেলো আর্জেন্টিনার। গত মঙ্গলবার রাতে ঘরের মাঠে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে কলম্বিয়া। একইসঙ্গে ভালো সুযোগও তৈরি করে স্বাগতিকরা। রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয় ঘটিয়ে অসাধারণ খেলা দেখিয়েছে কলম্বিয়া। যে কারণে গোল পেতেও দেরি হয়নি স্বাগতিকদের। ম্যাচের ২৫ মিনিটে ইয়ারসন মোসকুইরার গোলে প্রথম লিড নেয় কলম্বিয়া। ৪৮ মিনিটে সেই শোধ করে আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জাল কাঁপান জেমস রড্রিগেজ। এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। ২০১৬ সালের পর আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া। ৮ বছর পর বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর স্বাদ উপভোগ করলো তারা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই প্রথম হারের তিক্ত স্বাদ নিলো আর্জেন্টিনা। ১৮ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আজে কলম্বিয়া। এই অঞ্চল থেকে সেরা ৬টি দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

কলম্বিয়া আর্জেন্টিনার জয় রথ থামিয়ে দিলো

Update Time : ০১:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪