সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুলে বন্দুকধারী কিশোরের গুলিতে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নিহত ৪

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে বুধবার ১৪ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে দুজন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় আইনপ্রয়েগকারী সংস্থা এ তথ্য দিয়েছে। খবর এএফপির। বন্দুকধারী কিশোর নিজের স্কুলেই এই হামলা চালায়। হামলার পর তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ওই কিশোরের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হবে এবং একজন পরিণত ব্যক্তি হিসেবে তার বিচার করা হবে। গুলিতে স্কুলটির দুজন শিক্ষকও প্রাণ হারান। হামলার ঘটনার পরপর লোকজন ঘটনাস্থল এপালাচি হাই স্কুলের খেলার মাঠে জড়ো হয় এবং হাতে হাত মিলিয়ে বৃত্ত তৈরি করে প্রতিবাদ জানায়। গোলাগুলির এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে এ বছর সংঘটিত ৪০০টি অস্ত্র সংঘাতের ঘটনার সর্বশেষ সংযোজন। এদিকে এ ঘটনার পরে দেশটিতে স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তৎপর হয়ে ওঠে। কাউন্টি শেরিফ জুড স্মিথ জানান, স্কুল রিসোর্স অফিসার ওই কিশোরকে ঘটনার পর নিষ্ক্রিয় করেন। তিনি বলেন, ‘বন্দুকধারী বুঝতে পারে যে সে আত্মসমর্পণ না করলে পুলিশ অফিসার তাকে ছাড়বে না এবং এ কারণে সে অস্ত্র ফেলে মাটিতে শুয়ে পড়ে। পরে একজন ডেপুটি তাকে নিজেদের জিম্মায় নেয়।’ এদিকে গতকাল দিনের শেষভাগে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) জানায়, ওই কিশোর এক বছর আগে স্কুলে গুলিবর্ষণের হুমকি দিয়েছিল। এ ঘটনার পর কাউন্টি শেরিফ অফিস তার বাবার সঙ্গে কথা বলে। সে সময় ওই কিশোর গুলি চালানোর হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে। পুলিশ এরপর ওই কিশোরকে নজরদারিতে রাখতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। শেরিফ জুড স্মিথ আরও জানান, পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি ওই কিশোর টার্গেট করে লোকজনকে গুলি করেছে কিনা। এ ঘটনায় কর্তৃপক্ষ অস্ত্রটিও শনাক্ত করতে পারেনি। এ বিষয়ে একজন শিক্ষার্থী জানান, সবাই প্রথমে মনে করেছিল স্কুলে গুলিবর্ষণের যে মহড়া হয় সে রকম একটি ঘটনা ছিল এটি। আলেক্সান্দ্রা রোমিও নামের ওই শিক্ষার্থী বলেন, ‘ঘটনা বুঝতে পেরে আমাদের শিক্ষিকা সবাইকে এক কোনায় জড়ো করেন। এ সময় সবাই একে অন্যকে জড়িয়ে ধরে রেখেছিল। এর পরপরই বন্দুকধারী একজন পুলিশ কর্মকর্তা আসেন এবং জানান, এখানে কোনো মহড়া হচ্ছে না এবং আমরা কেউ সেখানে নিরাপদ নই।’ আরেকজন শিক্ষার্থী জানান, তিনি স্কুলভবনের মেঝেতে রক্ত ও মরদেহ পড়ে থাকতে দেখেছেন। জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৭০ কিলোমিটার উত্তরপূর্বে উইন্ডার শহরের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার বেশ কিছু সময় পর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর