সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দাবানলে ব্রাজিলের রাজধানীতে পুড়ে ছাই ২০ শতাংশ বনাঞ্চল

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার একটি বনের প্রায় ২০ শতাংশ দুই দিন ধরে চলা ব্যাপক দাবানলে ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের কারণে ছড়িয়ে পড়ায় ধূসর-সাদা ধোঁয়ার মেঘে নগরীটি ছেয়ে গেছে। তবে দমকল কর্মীরা দাবানলের ব্যাপকতা কমাতে সফল হয়েছেন। কর্মকর্তাদের সন্দেহ, নাশকতামূলকভাবে বনটিতে আগুন লাগানো হয়েছে। ব্রাজিলিয়ার জাতীয় বন একটি সংরক্ষিত এলাকা। বনটি ৫,৬০০ হেক্টর জুড়ে বিস্তৃত। বনের ঝর্ণাগুলো শহরের ৭০ শতাংশ মিঠা পানির উৎস। শুষ্ক মৌসুমের একেবারে মাঝামাঝি সময়ে এ আগুনের সূত্রপাত হয়। এ সময় উচ্চ তাপমাত্রা ও গাছপালা শুকিয়ে থাকায় দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। বনটির ব্যবস্থাপক ফ্যাবিও দো সান্তোস মিরান্দা বলেন, “আমরা চারটি দাবানলের মধ্যে তিনটি নেভাতে পেরেছি আর আজ দিনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা নিশ্চিত এটা একটা পরিবেশগত অপরাধ, কিন্তু এটি ইচ্ছাকৃত কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না।” রয়টার্স জানিয়েছে, যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে তিনজন সন্দেহভাজন অগ্নিসংযোগকারীকে দেখা গেছে বলে দাবি করেছেন তিনি। দমকলকর্মীরা বনের আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পাশের কৃষি ক্ষেতে ছড়িয়ে পড়া বন্ধ করতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দমকলকর্মী মেজর গোদোয় বলেন, “আমরা বাগানগুলো রক্ষায় কাজ করছি, কিন্তু বাতাস কারণে কাজটি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।” একটি খামারে গবাদি পশু ও মুরগি লালন-পালন করা এমিলিয়া ভাসকনসেলোস আগুনে আটকে পড়ার ঝুঁকিতে পড়েছেন। তিনি জানান, লোকজন নিজেদের জন্য জমি পরিষ্কার করার জন্য আগুন লাগিয়েছে বলে ভেবেছিলেন তিনি, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। ব্রাজিলের উগ্র ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সরকার ২০২২ সালে নগর স¤প্রসারণের জন্য এ বনটির প্রায় অর্ধেক কেটে ফেলেছিল। বোলসোনারো পরিবেশ বিষয়ক আইনকানুন শিথিল করে আমাজনের বৃষ্টি বনও উজাড়ের সুযোগ করে দিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর