Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান

  • Reporter Name
  • Update Time : ১২:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৫ Time View

বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চেšধুরী। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাদক একটা বড় সমস্যা। এটা নিয়ন্ত্রণ করা জরুরি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সেখানকার সীমান্ত সমস্যা নিরসনে কাজ চলছে। আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করি পূজা উদযাপন ভালোভাবেই সম্পন্ন হবে। সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অনগ্রাউন্ডে দেখতে পাবেন।

Tag :
About Author Information

বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান

Update Time : ১২:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪