Dhaka ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ বাস দুর্ঘটনা,যুক্তরাষ্ট্রে নিহত ৮

  • Reporter Name
  • Update Time : ০১:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৭ Time View

বিদেশ : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ওয়ারেন কাউন্টির ভিক্সবার্গ শহরে বাস উল্টে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই রয়েছে। ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, শিশুদুটোর মা তাদের মরদেহ শনাক্ত করেছে। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে এবং আরেকজন হাসপাতালে। মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড জানিয়েছে, বাসটি স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার কবলে পড়ে। ধারণা করা হচ্ছে, বাসের টায়ার ফেটে গেছে এবং এরপরেই দুর্ঘটনা ঘটেছে। ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘মানুষের হতাহতের ঘটনা সবসময়েই দুঃখজনক। কিন্তু একই ঘটনায় যখন একাধিক প্রাণহানি হয়, তখন বিষয়টা আরও মর্মান্তিক।’

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

ভয়াবহ বাস দুর্ঘটনা,যুক্তরাষ্ট্রে নিহত ৮

Update Time : ০১:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪