Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম খুঁজতে ৩ অডিটর নিয়োগ দেবে ইসলামি ব্যাংক

  • Reporter Name
  • Update Time : ১২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ২৪৮ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ গত সাত বছরে ঋণ অনুমোদন, ডলার লেনদেন ও কর্মী নিয়োগে অনিয়মের কারণ খুঁজে বের করতে তিনজন এক্সটার্নাল অডিটর নিয়োগ দেবে। গত মঙ্গলবার ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম আনুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২২ আগস্ট শরিয়াহভিত্তিক ব্যাংকটিতে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক। রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। ব্যাংকটির এক পরিচালক নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘কারা ব্যাংকের ঋণ পরিশোধ করছেন না এবং কারা তা অনুমোদনের সঙ্গে জড়িত ছিলেন তা খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে নতুন পর্ষদ।’ তবে অডিটর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। গত কয়েক বছরে ব্যাংকটি কোথায় ডলার বিনিয়োগ করেছে তাও খতিয়ে দেখবে নিরীক্ষকরা। ওই কর্মকর্তা আরও জানান-ব্যাংকের বিনিয়োগ বিভাগ, ট্রেজারি ডিপার্টমেন্ট ও মানবসম্পদ বিভাগকে নিরীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্টদের দৃষ্টিতে, দেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স অর্জনকারী আর্থিক প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক। ২০১৭ সালে ইসলামি ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর এস আলম গ্রæপ নিয়ম লঙ্ঘন করে সাত হাজার ২৪০ কর্মী নিয়োগ দেয়। তাদের বেশিরভাগই চট্টগ্রামের পটিয়ায় আলম আলমের গ্রামের বাসিন্দা।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অনিয়ম খুঁজতে ৩ অডিটর নিয়োগ দেবে ইসলামি ব্যাংক

Update Time : ১২:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪