শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

প্রতিনিধি: / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

জেলা প্রতিনিধি,বাগেরহাট বাগেরহাটে নতুন পুলিশ সুপার (এসপি)মোঃ তৌহিদুল আরিফ। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বিসিএস ২৫ ব্যাচের এই কর্মকর্তা এর আগে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়ে তাকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে বাগেরহাটের এসপি আবুল হাসনাত খানকে বদলি করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে জননিরাপত্তা বিভাগ।


এই বিভাগের আরো খবর