সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিদেশ : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে বিরোধীদলীয় নেতা মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। দেশটির সাবেক রাজা সম্পর্কে মন্তব্যের কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। মুহিউদ্দিন ইয়াসিনের আইনজীবীর বরাত দিয়ে মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় গুয়া মুসাং শহরে আদালতের বাইরে সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রীর এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ দোষী নন। চলতি মাসে উপ-নির্বাচনের আগে মুহিউদ্দিন রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেন বলে অভিযোগ উত্থাপন করা হয়। ওই বক্তব্যে তিনি চরম প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ভোটের পর প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিদ্ব›দ্বীকে নিয়োগের জন্য রাজার ২০২২ সালের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার এমন মন্তব্যকে সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের প্রতি অবমাননা হিসেবে মনে করা হচ্ছে। তিনি ২০১৯ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার রাজা হিসেবে দায়িত্বপালন করেন। উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনের পর আনোয়ার ইব্রাহিম একটি জোট গঠন করতে সক্ষম হওয়ায় রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ তাকেই প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় রাজার অবস্থান গভীরভাবে সম্মানিত এবং এটি একটি আলঙ্কারিক পদ। তবে সা¤প্রতিক বছরগুলোতে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন রাজা। আইন অনুযায়ী, রাজার মর্যাদা ক্ষুণœ করলে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে বিচার করা যেতে পারে। এতে দোষী সাব্যস্ত ব্যক্তির জরিমানা এবং তিন বছর পর্যন্ত কারাদÐের বিধান রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর এই আইনজীবী জানান, মুহিউদ্দিনের পরবর্তী শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন গুয়া মুসাং আদালত। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন।


এই বিভাগের আরো খবর