Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মোরেলগঞ্জে

  • Reporter Name
  • Update Time : ০৭:২১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ২৫০ Time View
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১০ টার দিকে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেন। মিছিলে তারা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’।
ছাত্রগণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগষ্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন। ওইদিন তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। কলজটিতে ৩ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।
জানা গেছে, হাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, ছাত্ররা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মোরেলগঞ্জে

Update Time : ০৭:২১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪