সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার চার বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার দাবি

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বিদেশ : রাশিয়ার চারটি বিমান ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রশংসা করেছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ভোরোনেজ, কুরস্ক ও নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক ও বাল্টিমোর বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রাশিয়ার চার বিমান ঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের রাশিয়ার চারটি বিমান ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রশংসা করেছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ভোরোনেজ, কুরস্ক ও নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক ও বাল্টিমোর বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কিয়েভের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইউক্রেনে বিমান হামলার সক্ষমতা কমানোর লক্ষ্যেই মস্কোর বিমান ঘাঁটিগুলোর ওপর হামলা চালানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করছে ইউক্রেন। রাশিয়ার বিমান ঘাঁটিতে সঠিক, সময়োপযোগী, ও কার্যকর হামলার জন্য জেলেনস্কি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেনের ড্রোন নিখুঁতভাবে কাজ করছে বলেও জানান তিনি। জেলেনস্কি বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল জ¦ালানি ও লুব্রিকেন্ট ও অস্ত্রের গুদাম। হামলার ফলাফল দৃশ্যমান হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১৭টি ড্রোন ও চারটি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরও অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কয়েক দিন আগে সীমান্ত দিয়ে হাজার হাজার ইউক্রেনীয় বাহিনী রাশিয়ায় ঢুকে পড়ে। সেখানে চলছে লড়াই। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর