সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিয়ানমার সেনাবাহিনী জান্তা প্রধানকে গ্রেপ্তারের খবর অস্বীকার করল

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বিদেশ : নতুন অভ্যুত্থানে শীর্ষ জেনারেলদের হাতে মিয়ানমারের জান্তা সরকারপ্রধান মিন অং হ্লাইং আটক রয়েছেন-এমন গুজবকে বিশ্বাসঘাতকদের নিছক প্রচারণা হিসেবে উল্লেখ করেছে দেশটির সামরিক বাহিনী। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে বুধবার এই তথ্য প্রকাশ করেছে মিয়ানমার সামরিক বাহিনী। খবর এএফপির। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকারকে হটিয়ে দিতে বিরোধী পক্ষ ও জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র সংগঠনগুলোর প্রতিরোধের মুখে সরকারি সৈন্যরা একের পর এলাকা ছাড়া হওয়ায় মিন অং হ্লাইংয়ের বেশ সমালোচনা হচ্ছিল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দাবি করা হয়, দেশে পরিবর্তন আনার লক্ষ্যে জান্তা সরকারের শীর্ষ পর্যায়ে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের হাতে রাজধানী নাইপেডুতে বন্দি হয়েছেন মিন অং হ্লাইং। এরপর আজ এক বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য এসব মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এতে সামাজিকমাধ্যমে যারা খবরটি শেয়ার করেছে, তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপ্রধান ও কর্তৃপক্ষ একত্রে তাদের জাতীয় দায়িত্ব পালন করে চলেছেন।’ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বুধবার আলোচনার জন্য মিয়ানমারে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। জান্তা সরকারের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ চীন, তবে স¤প্রতি দেশটি তার সীমান্ত সংলগ্ন এলাকায় জাতিগত ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও সম্পর্ক বজায় রেখে আসছে। সা¤প্রতিক সংঘাতে সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক বাহিনীর কাছ থেকে বেশকিছু এলাকার দখল করে নেওয়ায় সমালোচনা হচ্ছিল জান্তা সরকারের। মিন অং হ্লাইং অভিযোগ করেছিলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো বিদেশি উৎস থেকে বিভিন্ন অস্ত্র পাচ্ছে। এর মধ্যে রয়েছে ড্রোনসহ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও।

 


এই বিভাগের আরো খবর