সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মানুষ যে কারণে নিউজিল্যান্ড ছাড়ছে

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিদেশ : বেকারত্বের কারণে রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছাড়ছেন। দেশটিতে সুদের হার এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ধীর গতি। মঙ্গলবার প্রকাশিত নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে শেষ হওয়া বছরে দেশটি থেকে এক লাখ ৩১ হাজার ২০০ মানুষ অন্যত্র চলে গেছে, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। ছেড়ে যাওয়াদের মধ্যে অধিকাংশই অস্ট্রেলিয়া গেছেন। যদিও নেট মাইগ্রেশনের এখনো উচ্চ স্তরে রয়েছে। অর্থনীতিবিদরাও আশা করছেন, এই সংখ্যাও কমে আসবে। কারণ অর্থনীতির ধীর গতির করণে নিউজিল্যান্ডের প্রতি বিদেশি অভিবাসীদের আগ্রহ কমে যাবে। প্রকাশি তথ্যে দেখা গেছে, নিউজিল্যান্ড থেকে ছেড়ে যাওয়াদের মধ্যে ৮০ হাজার ১৪৭ জন নাগরিক রয়েছেন, যা করোনা মহামারির আগের তুলনায় দ্বিগুণ। মেরিলি অ্যালেন বর্তমানে তার সঙ্গী ও ১৪ বছর বয়সী কন্যাকে নিয়ে ২০২৫ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার হোবার্টে যাওয়ার পরিকল্পনা করছেন। ডেন্টাল প্রশাসনে কাজ করা অ্যালেন বলেন, সেখানে এখন অনেক সুযোগ-সুবিধা। তাছাড়া সেখানে আমার পেশার চাহিদা রয়েছে। আমার অনেক বন্ধু রয়েছে যারা এরইমধ্যে অস্ট্রেলিয়া চলে গেছেন। অর্থনীতিবিদরা জানিয়েছেন, দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, রয়েছে সুদের উচ্চ হার ও বেকারত্ব। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর