সর্বশেষ :
বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় সাবমেরিন পাঠাল

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিদেশ : হামাস এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ নেতার হত্যাকাÐের পর মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। তাইমধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। এরইমধ্যে একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। গত রোববার সন্ধ্যায় এ নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। অস্টিন এবং ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে টেলিফোনে আলোচনার পরই এই পদক্ষেপ নেয়া হয়। গতকাল সোমবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লয়েড অস্টিন জানান, ইরানের যেকোনো আক্রমণ থেকে ইসরাইলকে রক্ষা করতে সংকল্পবদ্ধ যুক্তরাষ্ট্র। ইরানের সব রকম হামলা থেকে মিত্র ইসরাইলকে সহায়তা করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তেহরানে ৩১ জুলাই হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান কীভাবে এবং কখন প্রতিক্রিয়া জানাতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান অস্টিন। এদিকে গত রোববার এক বিবৃতিতে পেন্টাগনও জানিয়েছে, অস্টিন মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছেন। এতে আরও বলা হয়, এফ-৩৫সি যুদ্ধবিমান বহনকারী ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীও সেখানে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ইরান কী পরিকল্পনা করতে পারে তা এখনও স্পষ্ট নয়।


এই বিভাগের আরো খবর