সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজার মোট জনসংখ্যার ১.৮ শতাংশ নিহত ইসরায়েলি হামলায়

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (পিসিবিএস) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ছিটমহলে বিধ্বংসী যুদ্ধের মধ্যে গত অক্টোবর থেকে ইসরায়েল গাজার জনসংখ্যার প্রায় ১.৮ শতাংশকে হত্যা করেছে। এই সংঘাতের কারণে গাজার মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৯,৭৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৯২ হাজার মানুষ আহত হয়েছেন। একটি বিবৃতিতে সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (পিসিবিএস) বলেছে, ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘যা এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ১.৮ শতাংশ।’ ব্যুরোর মতে, গাজায় ফিলিস্তিনিদের প্রায় ২৪ শতাংশই তরুণ-তরুণী। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত শনিবারও ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের দারাজ পাড়ায় তাবায়ীন স্কুলে হামলা চালালে ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া গাজায় দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ৩ হাজার ৫০০ শিশু অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। পিসিবিএস অনুসারে, গাজার প্রায় ৭০ শতাংশ আহত মানুষ নারী ও শিশু। প্রায় ১০ হাজার মানুষ এখনও নিখোঁজ এবং প্রায় দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশ নিহতের বয়স ৩০ বছরের কম। এই সংঘাতের অবসান ঘটাতে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। স¤প্রতি এই দেশগুলো এক বিবৃতিতে ইসরায়েল ও হামাসের প্রতি ১৫ আগস্ট আলোচনায় বসার আহŸান জানিয়েছে। দোহা বা কায়রোয় এই আলোচনা হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার বিশ্বাস, গাজায় যুদ্ধবিরতি সম্ভব, বিশেষ করে তার প্রেসিডেন্ট মেয়াদ শেষ হওয়ার আগেই। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


এই বিভাগের আরো খবর