সর্বশেষ :
বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উগান্ডায় ময়লার ভাগাড়ে ভুমিধস, নিহত কমপক্ষে ২১

প্রতিনিধি: / ২৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিদেশ : উগান্ডার রাজধানী কাম্পালায় বিশাল ময়লার ভাগাড়ে ভ‚মিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে এই সংখ্যা ৮ ও পরে ১৭ জন বলে জানানো হয়েছিল। প্রবল বৃষ্টির পরে কাম্পালার একমাত্র আবর্জনার স্তূপে ধসের ঘটনা ঘটে। স্থানীয় সময় গত শুক্রুবার গভীর রাতে যখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন তখন ময়লার ভাগাড়ের প্রান্তে বাড়িগুলো গুঁড়িয়ে যায় এবং অনেকে চাপা পড়ে। দেশটির প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এক বিবৃতিতে বলেছেন, ভাগাড়ের কাছাকাছি বসবাসকারী সকলকে সরিয়ে নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। ভ‚মিধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারীরা বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন। সরকার ধসের কারণ সম্পর্কে তদন্তও শুরু করেছে। কোনো অবহেলা চোখে পড়লে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সরকারের পরিদর্শক এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানিয়েছে। এ পর্যন্ত অন্তত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো জানিয়েছেন। তিনি বলেন, ‘উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং এটি চলবে যতক্ষণ না আমরা নিশ্চিত হতে পারি যে আর কেউ আটকা নেই।’ ওনিয়াঙ্গো বলেছেন, এই ধসের কারণে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবশ্য কতজন লোক ওই স্থানে বাস করছিলেন বা তার কাছাকাছি এলাকায় বাস করছিলেন কি না তা তিনি উল্লেখ করেননি। ভ‚মিধসের কারণে বাস্তুচ্যুতদের জন্য কাছাকাছি তাঁবু স্থাপন করা হয়েছে বলে রেড ক্রস জানিয়েছে। ২০১৭ সালে আদ্দিস আবাবায় ময়লার ভাগাড়ে ভ‚মিধসে ইথিওপিয়ায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছিল। মোজাম্বিকের মাপুতোতে ২০১৮ সালের একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৭ জন মারা যায়।
সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর