বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিখ্যাত মার্কিন র‌্যাপার প্যারিসে গ্রেপ্তার

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিনোদন: জনপ্রিয় মার্কিন র‌্যাপার ট্র্যাভিস স্কটকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের স্থানীয় পুলিশ। গত শুক্রবার সকালে প্যারিসের একটি পাঁচতারকা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ফ্রেঞ্চ প্রসিকিউটর রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন থেকে জানা যায় গত শুক্রবার সকালে পাঁচ তারকা হোটেল জর্জ ভি-এর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় ট্র্যাভিস ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর। এ বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে। একাধিক ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মদ্যপ ছিলেন ৩৩ বছর বয়সি ট্র্যাভিস স্কট। এর আগে গত জুন মাসে মদ্যপ অবস্থায় যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ মেরিনায় একটি ইয়টে ক্রুদের সঙ্গে বিবাদে জড়িয়ে গ্রেপ্তার হন ট্র্যাভিস। গ্রেপ্তারের পর এ গায়ককে মায়ামি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে জেল থেকে মুক্তি পান তিনি। প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় হিপ-হপ অ্যাক্টের একজন ট্র্যাভিস। দশবার গ্র্যামি পুরস্কার মনোনীত হয়েছিলেন তিনি। পাশ্চাত্য সংগীত জগতে তুমুল জনপ্রিয় তিনি।


এই বিভাগের আরো খবর