সর্বশেষ :
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক আজ মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের’

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

বিদেশ : প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা নিজ দেশের জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআই’র এক সম্মেলনে এই কথা বলেন তিনি। ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়কের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। অনিল চৌহান বলেন, জম্মু-কাশ্মীরে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ, যেটির হঠাৎ বৃদ্ধি পাওয়া প্রবণতা আমরা পীর পাঞ্জালের দক্ষিণে দেখতে পাচ্ছি। অন্যদিকে, চীনের সঙ্গে দীর্ঘায়িত সীমান্ত বিরোধ ভারতের দুটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ। আমাদের প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতার আমাদের জাতির জন্য আরেকটি উদ্বেগের বিষয়। বৈশ্বিক রাজনীতি বর্তমানে নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, আমি বিশ্বাস করি, আমরা বৈশ্বিক অস্থিতিশীলতার এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি। প্রযুক্তিগত, অর্থনৈতিক, পরিবেশগত বা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা- এসব বিষয়ে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ আসলে দুটি বড় যুদ্ধের কারণে পরিবর্তিত হয়েছে। যা কেবল তীব্রই নয়, ব্যাপকভাবে দীর্ঘায়িত হয়েছে। বিশ্বের অন্যান্য অংশেও বিশেষ করে, মিয়ানমার, সুদান, কঙ্গোতেও যুদ্ধ চলছে। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও আর্মেনিয়ার যুদ্ধ হয়তো আপাতত থেমে গেছে, কিন্তু শান্তি বা স্থায়ী শান্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি। বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অস্তিত্ব সবচেয়ে সহিংস ঝুঁকির মুখে অবস্থান করছে। সূত্র: রয়টার্স

 


এই বিভাগের আরো খবর