বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহী স্টার সিনেপ্লেক্সে ভাঙচুর পলকের ক্ষোভ ঝাড়তে

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিনোদন: সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ভাঙচুরের শিকার হয়েছে রাজশাহীর হাইটেক পার্কে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের শাখাটি। ভেঙে তছনছ করে ফেলা হয়েছে, দেওয়া হয়েছে আগুন। জানা গেছে,  একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় হাইটেক পার্কে। এ সময় অন্যান্য ফ্লোরে ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা সেখানে থাকা স্টার সিনেপ্লেক্সের শাখাটির ক্ষতিসাধন চালায়।তবে স্টার সিনেপ্লেক্স তাদের লক্ষ্যবস্তু ছিলো না বলে একটি সূত্র দাবি করেছে। সূত্রের দাবি দুর্বৃত্তরা ভবনটি সাবেক প্রতিমন্ত্রী পলকের অধীনস্থ ছিলো এমন ভাবনা থেকেই হামলা চালায়। অবশ্য এরমধ্যে তৃতীয় পক্ষ এসে কিছু মালামাল লুটে ব্যস্ত হয়ে পরে। এরপক্ষে যুক্তি তুলে ধরে সূত্র আরো বলেন, সিনেপ্লেক্স যদি তাদের লক্ষ্যবস্তু হতো তাহলে গ্রান্ড রিভারভিউ সিনেপ্লেক্সও ভাঙচুরের শিকার হতো। সেটি কিন্তু হয়নি। বিষয়টি স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত। ক্ষমতার পালাবদলের পর হাইটেক পার্কে একদল দুর্বৃত্ত হামলা করে। এই ফাঁকে সুযোগসন্ধানী ও লুটের তালে থাকা কিছু মানুষ স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করে।’ এদিকে সিনেমা হলে হামলা ও ভাঙচুরের ঘটনায় চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অনন্য মামুন, আলোক হাসান ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দেশের সাংস্কৃতিক অঙ্গনে হামলা-ভাঙচুর চলছে তা কোনোভাবেই কাম্য নয়। সিনেমা হল ভাঙচুর করা হয়েছে, সিনেমা কার ক্ষতি করেছে? সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা হলো সমাজের প্রতিচিত্র। সিনেমা হল ভাঙচুর করার কোনো মানেই হয় না।’ নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমার দেশের চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখনই এত বড় আঘাত। আজ সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখি। রাজশাহী হাইটেক পার্কে গত সোমবার সারা রাত লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙে চুরমার। ওয়াশরুমের কমোড, পানির ট্যাপটাকেও ছাড়েনি।’


এই বিভাগের আরো খবর