Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে মিষ্টি বিতরণ, আত্মগোপনে আওয়ামী লীগ, নিরব ভূমিকায় পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ২৪৯ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ ত্যাগের খবরে বাগেরহাটের মোরেলগঞ্জে টানা দু’দিন ধরে চলছে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পাড়া মহল্লায় দল বেধে আনন্দ মিছিল করছেন। মিষ্টি বিতরণেরও ধূম পড়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা শহরে আনন্দ মিছিল করেন বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বিভিণ্ণ শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

মিছিল শেষে সার্বিক পরিস্থিতি শান্ত রাখা ও কোন প্রকার প্রতিশোধ পরায়ন আচরণ না করার জন্য কর্মীদের প্রতি নির্দেশ দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। বিভিণ্ণ কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও শহরে আনন্দ মিছিল করেছেন।

অপরদিকে উপজেলা জামায়াতে ইসলমীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মাষ্টার মনিরুজ্জামান শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রাতি  আহবান জানান।
বিএনপি ও জামায়াতে ইসলমীর নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে উপজেলা সদরের ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিমিয় করেন এবং তাদেরকে সাথে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ কোন প্রকার অভিযোগ গ্রহন বা শান্তিশৃংখলা রক্ষার কোন কাজে অংশ নিচ্ছেনা। থানা অভ্যান্তরে তারা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে মারধর ও ভাংচুরের ঘটনা চলমান থাকলেও থানা পুলিশ নিরব ভূমিকায় রয়েছে। আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা চলে গেছেন আত্মগোপনে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মোরেলগঞ্জে মিষ্টি বিতরণ, আত্মগোপনে আওয়ামী লীগ, নিরব ভূমিকায় পুলিশ

Update Time : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪