Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল, বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ২৫১ Time View

জেলা প্রতিনিধি, বাগেরহাট:   বুধবার রাত ৯টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত টানা ভারী বর্ষণে ডুবে গেছে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, মোংলা পৌর শহরসহ শরণখোলা উপজেলা সদরের রায়েন্দার রাস্তাঘাটসহ জেলার নিম্নাঞ্চল। মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩নং সতর্ক সংকেত। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরা ফিশিং ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে আশ্রয় নিয়েছে। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহাওয়া অফিস। আমনের বীজতলা নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।

টানা বর্ষণে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি হাটু পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। অবিরাম বৃষ্টিতে বিপাকে পড়েছে স্থানীয়রা, দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবের কারনে আরো দুই দিন ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহওয়াবিদ হারুন অর রশিদ।

মোরেলগঞ্জ শহরের ভ্যান চালক মোহাম্মদ আলী বলেন, প্রবল বর্ষনে লোকজন ঘর থেকে বের হচ্ছেনা তাই ভাড়া পাতি নাই কিন্তু কিস্তি আছে। কি যে করুম জানিনা।

বাগেরহাট শহরের প্রধান বাজার, শালতলা মোড়, সাধানার মোড়, রাহাতের মোড়, কাজি নজরুল ইসলাম রোড়, মিঠাপুর পাড়, পুবারত বাজার, পোষ্ট অফিস মোড়সহ প্রধান প্রধান সড়কে বৃষ্টির পানিতে তলিয়ে যায়। মোরেলগঞ্জ, মোংলা পৌর শহরসহ শরণখোলা উপজেলা সদরের রায়েন্দার রাস্তাঘাটসহ জেলার নিম্নাঞ্চল ভারী বর্ষণে তলিয়ে গেছে। জেলা সদরসহ এসব পৌর ও উপজেলা সদরে ভারি বষণে শহরের অধিকাংশ এলাকার বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব এলাকায় শহরে ড্রেনেজ ব্যবস্থা অপযার্প্ত থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল, বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা

Update Time : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪