Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার পেস বোলিংয়ে শক্তি কমল

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৫৩ Time View

স্পোর্টস: একের পর এক চোটের আঘাতে জর্জরিত শ্রীলঙ্কার পেস বোলিং বিভাগ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাদের শক্তি কমেছে আরও। চোটের থাবায় ছিটকে পড়েছেন দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) বৃহস্পতিবার বিবৃতিতে নিশ্চিত করে পাথিরানা ও মাদুশাঙ্কার চোট পাওয়ার কথা। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মাদুশাঙ্কার। আর পাথিরানা ভুগছেন কাঁধের সমস্যায়। ভারতের বিপক্ষে এবার একটি টি-টোয়েন্টি খেলেছেন মাদুশাঙ্কা। পাথিরানা তিনটিতে একাদশে থাকলেও শেষ ম্যাচে বোলিং করতে পারেননি। গত মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যাচ ধরার জন্য ঝাঁপ দিয়ে চোট পান তিনি। অসুস্থতায় পুরো ভারত সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থা চামিরা। আর দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় আঙুল ভেঙে যায় আরেক পেসার নুয়ান থুসারার। মাদুশাঙ্কা ও পাথিরানার বদলি হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার মোহামেদ শিরাজ ও এসহান মালিঙ্গাকে দলে ডেকেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ২৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন শিরাজ ১৯ গড়ে। আর এসহান নিয়েছেন ৮ ম্যাচে ৭ উইকেট। ওয়ানডে সিরিজের জন্য তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে শ্রীলঙ্কা; ব্যাটসম্যান কুসাল পেরেরা, পেসার প্রামোদ মাদুশান ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসাই। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু শুক্রবার। পরের দুই ম্যাচ রোববার ও বুধবার।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শ্রীলঙ্কার পেস বোলিংয়ে শক্তি কমল

Update Time : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪