Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার বৈরুতে ইসরায়েলের আঘাত হানা ভবনে ছিলেন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ২২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার সকালে জানিয়েছে, দক্ষিণ বৈরুতের যে ভবনটিতে ইসরায়েল আঘাত হেনেছে সেখানে তাদের জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর ছিলেন। তবে তিনি বেঁছে আছেন না নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি তারা। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা হিজবুল্লার শীর্ষ কমান্ডার শুকরকে হত্যা করেছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভুমিতে রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত হওয়ার ঘটনার জন্য হিজবুল্লাহ ও এর কমান্ডার শুকরকে দায়ী করেছিল ইসরায়েল। তবে শনিবারের ওই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, “শুকরের হাতে অনেক ইসরায়েলির রক্ত লেগে আছে। আজ রাতে আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের জনগণের রক্তের মূল্য আছে আর এই ক্ষেত্রে আমাদের বাহিনীর নাগালের বাইরে কোনো জায়গা নেই।” রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলের অন্য আরেকটি দেশের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন শুকর ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর মারা গেছেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হিজবুল্লাহ বুধবার যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের শহরতলীর এক আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল আর তাতে ‘বেশ কয়েকজন নাগরিক’ নিহত ও অন্যরা আহত হয়েছেন। তারা জানায়, ফুয়াদ শুকর ‘ওই সময় ভবনটিতে উপস্থিত ছিলেন’ কিন্তু তার ভাগ্যে কী ঘটেছে তা ‘এখনও নিশ্চিত হওয়া যায়নি’। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, গতকাল বুধবার সকালে দাহিই নামে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ওই এলাকার ঘটনাস্থলে লেবাননের দমকল বাহিনীর দলগুলো হামলার পর সৃষ্ট ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিল। হিজবুল্লাহ ওই এলাকার চারদিকে একটি নিরাপত্তা বেষ্টনি স্থাপন করেছে তবে সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও করার জন্য সীমিতভাবে প্রবেশ করতে দিচ্ছে। দেখে মনে হয়েছে, হামলায় বহুতল একটি ভবনের উপরের তলার একপাশ ধ্বংস হয়ে গেছে আর ওই অংশের ধ্বংসাবশেষ আশপাশের ভবনে ও রাস্তায় এসে পড়েছে। ওই ভবনে অন্য কোনো বাসিন্দাকে দেখা যায়নি। গত মঙ্গলবার রাতে বৈরুতের চিকিৎসা কর্মী ও নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানান, ইসরায়েলি হামলায় ওই ভবনে এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। হিজবুল্লার সঙ্গে সম্পর্কিত লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লার একজন উপদেষ্টা ছিলেন শুকর। তিনি নিহত হয়ে থাকলে তা হবে প্রায় ১০ মাস ধরে চলা ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার মধ্যে হিজবুল্লার সর্বজেষ্ঠ কোনো কমান্ডার নিহত হওয়ার ঘটনা। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে চলছে। গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এই হামলাও ইসরায়েল চালিয়ে বলে ধারণা পর্যবেক্ষকদের।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার বৈরুতে ইসরায়েলের আঘাত হানা ভবনে ছিলেন

Update Time : ১২:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪