Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগরতলায় ২৮ বাংলাদেশি ও ২ রোহিঙ্গা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ২৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরায় ২৮ বাংলাদেশি নাগরিক ও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়। আগরতলা পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ত্রিপুরায় ঢুকে ভারতের তৃতীয় কোনো রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। গত রোববার সকালে আগরতলা রেলস্টেশন থেকে আটক করা হয় ২৩ বাংলাদেশি নাগরিককে। আগরতলা রেলওয়ে স্টেশন অফিসার ইনচার্জ তাপস দাস জানান, সকালে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ৪০-এর মধ্যে। অন্যদিকে, ত্রিপুরা পশ্চিম জেলার আমতলী এলাকায় বিএসএফ ও ত্রিপুরা রাজ্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে একজন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছেন। অন্য আরেকটি অভিযানে ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই রোহিঙ্গাকেও। উত্তর ত্রিপুরা জেলার টিলা বাজার বিএসএফ সীমান্ত চৌকি এলাকা থেকে ওই দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিএসএফ। এ নিয়ে গত আড়াই মাসে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৫০ বাংলাদেশি এবং ৩২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

আগরতলায় ২৮ বাংলাদেশি ও ২ রোহিঙ্গা গ্রেপ্তার

Update Time : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪