Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ২৫২ Time View

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট : বাগেরহাটের রামপালে মাথায় আঘাত করে রাস্তা থেকে তুলে নিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার দুই দিন পরে বুধবার (২৪ জুলাই) ওই কিশোরীর নানা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে রামপাল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার (২২ জুলাই) বিকেলে রাস্তা থেকে তুলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন দুই আসামী।

আসামীরা হলেন, রামপাল উপজেলার ভোঁজপতিয়া ইউনিয়নে চান্দ্রাখালি গ্রামের আব্দুস ছালাম (৫০) ও মোঃ তুহিন (৪৫)।

মামলা সূত্রে জানাযায়, সোমবার বিকেলে স্থানীয় এক বাড়ি থেকে আরবী পড়ে বাড়ি ফিরছিলেন নির্যাতনের শিকার ওই কিশোরী। পথের মধ্যে আব্দুস ছালাম ওই কিশোরীর মাথায় আঘাত করেন, এতে কিশোরী অজ্ঞান হয়ে যায়। পরে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে আব্দস ছালাম ও তুহিন ধর্ষণ চেষ্টা করেন। পরে কিশোরীকে তার পরিবারের লোকজন উদ্ধার করে ওই দিন গভীর হাসপাতালে ভর্তি করেন। তিনদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরী বাড়ি ফিরেছেন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ওই কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সে এখন শঙ্কামুক্ত।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস, বলেন, কিশোরীর নানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। ২২ ধারায় কিশোরীর জবানবন্দী নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগ

Update Time : ০৭:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪