Dhaka ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খাল পড়ে কৃষকলীগ নেতা নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ২৬২ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। নিহত আতিয়ার হোসেন খান(৫২) বলইবুনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। বুধবার ভোর ৫ টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খালে পড়ে সে নিহত হয়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।

স্থানীয়রা বলেন, সকাল ৬ টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকায় খাল থেকে আতিয়ার রহমানকে ভ্যানগাড়ি চাপা পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের সহযোগীতায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নীজের ভ্যানগাড়ি চালিয়ে কালিকাবাড়ি বাজারে যাবার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের ধাক্কায় সে ভ্যানগাড়িসহ খালে পড়ে নিহত হয়।

নিহতের ছেলে রফিকুল ইসলাম বলেন, তার পিতার মৃত্যুর বিষয়ে তাদের কোন অভিযোগ নেই। একজন আদর্শ কৃষক ও ডাব ব্যবসায়ী আতিয়ার রহমান দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আকরাম হোসেন শেখ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায় বলেন, আতিয়ার রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মৃত্যুর কারন হিসেবে সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে জরুরি বিভাগের রেজিষ্ট্রারে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আতিয়ার রহমানের মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ নেই এবং সড়ক দুর্ঘটনারও কোন প্রমান পাওয়া যায়নি। সে কারনে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মোরেলগঞ্জে পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খাল পড়ে কৃষকলীগ নেতা নিহত

Update Time : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪