Dhaka ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে তামার তারসহ চোর চক্রের ৪ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২৩৪ Time View

আবু- হানিফ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার
পান্টের তামার তারসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর এলাকার মৃত আবু
সাঈদ খানের ছেলে মোঃ জব্বার খান(৪০), ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া
এলাকার মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে মিঠু শেখ (৩৫), রামপাল উপজেলার বর্ণি
এলাকার মৃত কেরামত আলী শেখের ছেলে মোঃ রাজু শেখ (৪০) ও ফকিরহাট উপজেলার
ভবনা এলাকার আঃ রশিদ শেখের ছেলে আঃ রহমান শেখ (৩০)।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে আটক আসামিদের একটি মামলা রজু পূর্বক
আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ
(ওসি) সোমেন দাস।
রামপাল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়
উপজেলার কাপাশডাংগা এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি করে এনে,
পাচারের জন্য অপেক্ষা করছে একটি চোর চক্র। এ খবর পেয়ে থানা পুলিশের একটি
চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় সোহানুর রহমানের
বসত বাড়ির সামনে কালভার্টের উপরে অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক
করে।
এসময় তাদের কাছ থেকে ছোট বড় বিভিন্ন সাইজের কভারযুক্ত ৪৮০(চারশত আশি)
কেজি তামার তার যার মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার টাকা, তার চুরির কাজে ব্যবহৃত দুইটি
ব্যাটারি চালিত ভ্যান গাড়িসহ তাদের আটক করে। ওসি সোমেন দাস আরো
জানান, চক্রটি দীর্ঘদিন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তার চুরি করে পাচার
করে। গতরাতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে তামার তারসহ চোর চক্রের ৪ সদস্য আটক

Update Time : ১২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪