Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৬ চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ২৫৪ Time View

বিদেশ : তাইওয়ানের আকাশে ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ ঘটিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। যা এই বছরে সর্বোচ্চ রেকর্ড। মাত্র একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছিল বেইজিং। তার পরদিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ ঘটনা ঘটিয়েছে চীন। তাইপেই ঠিক এক দিন আগেই দ্বীপের চারপাশে চীনা যুদ্ধবিমানগুলোকে দেখেছিল। বুধবার বেইজিং দাবি করেছিল, ওই যুদ্ধবিমান পিএলএ বিমানবাহী রণতরি শানডংয়ের সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল। এদিকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৬৬টি পিএলএ বিমান এবং সাতটি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। এর আগে গত মে মাসে বেইজিং তাইওয়ানের আশপাশে ৬২টি যুদ্ধবিমান এবং ২৭টি নৌযান পাঠিয়েছিল। দেশটির সামরিক বিশেষজ্ঞ সু জু-ইয়ুন বলেছেন, সা¤প্রতিক সময়ে তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের প্রতিক্রিয়া হিসেবে চীন তাদের সর্বশেষ শক্তি প্রদর্শন করেছে। তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের মধ্যে ছিল, তাইওয়ানে ওয়াশিংটনের নতুন ডি ফ্যাক্টো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক এবং বুধবার লাইয়ের সঙ্গে বৈঠকের সময় তাইপেইয়ের প্রতি তার সমর্থন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নজরে রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে। স্ব-শাসিত গণতান্ত্রিক তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন তার নিজের ভ‚খÐের অংশ হিসেবে দাবি করে। সূত্র : এএফপি

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৬৬ চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

Update Time : ০১:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪