Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে গাঁজার চালানসহ পিকআপ আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৮৬ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ও এর চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. মাহবুব মোল্লা(৪০)। সে খারইখালী গ্রামের ইসাহাক আলী মোল্লার ছেলে। রবিবার দিবাগত রাত ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন অভিযান চালিয়ে পিকআপটি আটক করেন। এ ঘটনায় আজ সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ সদস্যরা তল্লাশী চালায়। বিষয়টি বুঝতে পেরে মাহবুব পিকআপটি দ্রুত চালিয়ে বটতলা নামক স্থানে রেখে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করলে সে পিকআপের টুলবক্সের মধ্য হতে ৮ কেজি গাঁজা বের করে দেয়।

চালক মাহবুব ফেনী থেকে গাঁজার এ চালানটি নিয়ে মোরেলগঞ্জে পুটিখালী গ্রামে কারো কাছে পৌছে দেওয়ার আগে পুলিশের হাতে আটক হয়। গাঁজা বহনকারি ফেনী-ড-১১-০৩৫৭ নং পিকআপটিও আটক করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মোরেলগঞ্জে গাঁজার চালানসহ পিকআপ আটক

Update Time : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪