Dhaka ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ২৫১ Time View

বাগেরহাট,  প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও এক পথচারি নিহত হয়েছে। শনিবার (৬জুলাই) সকাল ৭টার দিকে মোল্লাহাট উপজেলার মা ফিলিং শ্টেশনের কাছে ঢাকা- খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আসাদ শেখ (৪০) ও সকাল সাড়ে ৮টার দিকে একই সড়কের দেড় বোয়ালিয়া এলাকায় অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় মোঃ আনোয়ার হোসেন খান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান।

নিহত মটর সাইকেল আরোহী আসাদ শেখ খুলনার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে ও অপর নিহত মোঃ আনোয়ার হোসেন খান মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মৃত সালাম খনের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, মোল্লাহাট উপজেলার  অংশের ঢাকা-খুলনা মহা সড়কে মাত্র দেড় ঘন্টা ব্যবধানে পৃথক সড়ক দৃর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বেপরোয়া গতির অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

Update Time : ০৯:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪