বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

এস এম রাজ.বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন বৈটপুর এলাকার ব্যবসায়ী মো. আবু দাউদ শেখ (৪৫) ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি (৩৮)।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় নিজের
বসতঘরের ফ্যানের সঙ্গে আলাদা ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-
স্ত্রীকে দেখতে পান স্বজনরা। এ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবু
দাউদের মৃত্যু হয়। আর উদ্ধারের আগেই মৃত্যু হয় দাউদের স্ত্রী লাকির। নিহত দম্পতির
এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেণিতে এবং
ছেলে মো. আল কাইয়ুম সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান,
পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বেমরতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেকসনা বেগম বলেন, খবর শুনেছি। কিন্তু কেন তারা এমন করেছেন, জানি না।


এই বিভাগের আরো খবর