Dhaka ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, একটি ব্যর্থ

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ২৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক: আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সোমবার উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাঙ্গিয়ন শহর থেকে উত্তর-পূর্ব দিকে ১০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার পর্যন্ত উড়েছিল। প্রথমটি দেশটির পূর্বাঞ্চলীয় শহর চংজিনের সমুদ্রে অবতরণ করেছে। তবে দ্বিতীয়টি এতদূর পৌঁছায়নি। অভ্যন্তরীণ কোনো এলাকায় এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং-জুন পরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটিতে সমস্যা ছিল। বিস্ফোরিত হলে এর ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে পড়ত। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার পর, আক্রমণাত্মক এবং অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া দেখাতে গতকাল সোমবার এই দুটি ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে। গত বুধবারও উত্তর কোরিয়া একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিস্ফোরিত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, একটি ব্যর্থ

Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪