মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার(১৭) নামে এক ভ্যানশ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। রবিবার বেলা ১০টার দিকে কাঠালতলা এলাকায় মোরেলগঞ্জ ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ এর ভিতরের মাঠে ভাটা শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। রাকিব কাঠালতলা গ্রামের মন্টু শিকদারের ছেলে। সে তার পিতার সাথে ভ্যান শ্রমিকের কাজ করে সংসার চালাতে সহযোগীতা করতো। খবর পেয়ে থানা পুলিশ বেলা ১২ টার দিকে রাকিবের মরদেহ হেফাজতে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে পোষ্টমর্টেমের জন্য পাঠিয়েছে।
এ বিষয়ে রাকিবের পিতা মন্টু শিকদার ও মা লিলি বেগম বলেন, শনিবার সন্ধা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো। আজ সকালে ইভাটার মাঠে তার মরদেহ পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, রাকিব শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে অনেকে দাবি করেছেন। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশের পোষ্টমর্টেম করানো হয়েছে।
Reporter Name 













