Dhaka ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭.২ মাত্রার শক্তিশালী ভুমিকম্প পেরুতে

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ২৬৮ Time View

বিদেশ : দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মধ্য দেশটির মধ্য উপকুলীয় অঞ্চলে এ কম্পন অনুভ‚ত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা উঠিয়ে নেওয়া হয়। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভুতাত্তি¡ক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনটি আটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার (৫ দশমিক ৫ মাইল) দূরে আঘাত হানে। এর শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাতেও অনুভ‚ত হয়। এমনকি, ভ‚মিকম্পের আঘাত রাজধানী লিমা পর্যন্ত অনুভ‚ত হয়। প্রাথমিকভাবে ইউএসজিএস জানিয়েছিল, এই ভুমিকম্পের ফলে পেরুর উপকুলরেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগেই জানিয়েছিল, কিছু উপক‚লীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি হতে পারে। তবে পরে সংস্থাটি জানায়, এই ভ‚মিকম্প থেকে আর সুনামির হুমকি নেই। কারাভেলি শহরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তা প্রবলভাবে কাঁপছে ও স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন জানিয়েছেন, ভ‚মিকম্পের পরে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ পেরুতে প্রায়ই ভ‚মিকম্প হয়ে থাকে। তাছাড়া দেশটি ভ‚তাত্তি¡কভাবে ভ‚মিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। ফলে এখানে প্রতি বছর শতাধিক ভুমিকম্প হয়ে থাকে। এর আগে ২০২২ সালের মে মাসের শেষের দিকে পেরুর পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহরে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রতিবেশি দেশ বলিভিয়ার রাজধানী লা পাজও কেঁপে উঠেছিল। তারও আগে ২০২১ সালের নভেম্বরে পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভ‚মিকম্প আঘাত হানে। ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকুলে ৭ দশমিক ৯ মাত্রার ভুমিকম্প হয়েছিল, যাতে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। সূত্র: এনডিটিভি, সিএনএন

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৭.২ মাত্রার শক্তিশালী ভুমিকম্প পেরুতে

Update Time : ০১:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪